ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১২
logo
প্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২৫

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও হরতাল

এমএ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে হরতাল, অবরোধ পালিত হয়েছে। সকাল থেকে পার্বতীপুর পৌর শহরের দোকানপাট, ব্যাংক-বীমা সবকিছুই বন্ধ ছিল। জনগণ এ হরতাল অবরোধকে সমর্থন দিয়ে বিএনপির মনোনয়ন পরিবর্তনের আহবান জানান।

উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণের আহবানে কেন্দ্রীয় বাস টার্মিনালের গোলচত্বরে অবরোধ কর্মসূচি পালন করে এবং সড়কে টায়ার জালিয়ে রাস্তা অবরোধ চলাকালে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন অবরোধকারীদেরকে সড়ক থেকে সড়ে যাওয়ার আহবান করলে তারা সড়ক ছেড়ে অন্যত্রে চলে যায়।

পরে অবরোধকারীরা পার্বতীপুর উপজেলা শহরের মিছিল বিক্ষোভে ফেটে পরে। মিছিলে স্লোগান আর স্লোগান দিতে থাকে দিনাজপুর-৫ আসনের মনোনোয়ন পরিবর্তন করে এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন দেওয়ার আহবান জানান। এ কর্মসূচিতে পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, মহিলা দলের সভানেত্রী সাহিদা খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহিয়া বেগমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ১০ ইউনিয়নের নেতৃবৃন্দ যোগ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram