ঢাকা
logo
প্রকাশিত : December 10, 2025

সাতকানিয়ায় বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা এলাকা থেকে একটি বিরল প্রজাতির পরিযায়ী শকুন হিমালয়ান গৃধিনী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়রা শকুনটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ, খাদ্যসংকট ও আবাসস্থলের অভাবে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্তির পথে। শীত মৌসুমে ভারত, নেপাল, ভুটান ও তিব্বতের পাহাড়ি অঞ্চল থেকে হিমালয়ান গৃধিনী শকুন দক্ষিণে নেমে আসে এবং কখনও বাংলাদেশেও দেখা যায়।

এ শকুনের দৈর্ঘ্য সাধারণত ৯৫–১২৫ সেন্টিমিটার, আর ডানার বিস্তার ২.৫০ থেকে ৩.১০ মিটার পর্যন্ত হয়ে থাকে।

উদ্ধারের সময় শকুনটির অবস্থা দেখে মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, “দীর্ঘ পথ উড়ে এসে খাবারের অভাবে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে আমরা উদ্ধার করি। প্রায় আট কেজি ওজনের শকুনটির ডান পা নেই। খাবার দেওয়ার পর এখন মোটামুটি স্থিতিশীল হলেও উড়তে পারছে না।”

চিকিৎসার জন্য সাফারি পার্কে তিনি আরও জানান, শকুনটিকে বুধবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা শেষে সুস্থ হলে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram