ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

পুঠিয়ায় মাদকের আস্তানা গুঁড়িয়ে ৫ শতক খাস জমি উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদকের আস্তানা। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৫ শতক খাস জমি।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চালিয়ে পুঠিয়ার চার আনি রাজবাড়ির পিছনে অবস্থিত মাদকের ঘাঁটি উচ্ছেদ করা হয়। এ সময় মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “উদ্ধারকৃত জমি খাস খতিয়ানে ছিল, যা অবৈধভাবে মাদকসেবীরা দখল করে রেখেছিল। ভবিষ্যতে যেন পুনরায় কেউ এ ধরনের কাজে ব্যবহার করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram