ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

তাহিরপুরে বারকী নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: চোরাই পথে ভারত থেকে পেঁয়াজ ও চিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে পাচারের সময় জব্দ করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নদী থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা পেঁয়াজ ও চিনির মূল্য প্রায় তিন লাখ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি সদস্যরা ২টি বারকী নৌকাসহ ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

এ ব্যাপারে ২৮ বিজিবি অধিনায়ক আরও জানান, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং পেঁয়াজ চাষে আরও উৎসাহিত হন, সেই বিষয়টি বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে চোরাই পথে ভারত থেকে অবৈধ ভাবে পেঁয়াজ প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রয়েছে। আটককৃত বারকী নৌকাসহ ভারতীয় পেঁয়াজ এবং চিনি শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram