ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

ঝালকাঠির রাজাপুরে ইয়াবাসহ যুবদল নেতা আটক

সাইফুল ইসলাম রাব্বি, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল হাওলাদার (৩০) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। তিনি রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লেবুবুনিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, রাত ১টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোঃ তারিফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—লেবুবুনিয়া বাজারে জুনু বিশ্বাসের মুরগির দোকানের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে রাত ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

অভিযানকালে বাবুল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরনে থাকা কালো জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাত ২টা ১০ মিনিটে টর্চলাইটের আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram