ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

অধিকার সচেতনতা বাড়াতে ফুলছড়িতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: "সকল নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্য গড়ি" এই প্রতিপাদ্য ধারণ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর চরে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের আয়োজনে রচনা প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন’র পরিচালনায় ও জিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রেষ্ঠ অদম্য নারী জাহানারা বেগম, মমনা বেগম, প্রকল্পের সমন্বয়কারী সুলতানা বাহার, সহকারী শিক্ষিকা রিনা আক্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সিআরইএ প্রকল্পের বিভিন্ন দলের সদস্যসহ প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মানবাধিকার সংজ্ঞায়িত করে বলেন, মানবাধিকার হলো মানুষের জন্মগত, সার্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার যেমন- জীবন, স্বাধীনতা, সমতা, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করে এবং যা জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। এই অধিকারগুলো ব্যক্তিকে সমাজে ও রাষ্ট্রের সাথে সম্মানজনকভাবে চলতে সাহায্য করে এবং রাষ্ট্রকে নির্দিষ্ট কিছু কাজ করতে বাধ্য ও কিছু কাজ থেকে বিরত রাখে, যেমন- নির্যাতন না করা, সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram