ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

ঝোপঝাড় থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে লেবু বাগান নামক এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গোপনে টহল পরিচালনা করতে থাকে।

এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে বস্তার ভিতরে করে গাঁজা নিয়ে আসার প্রাক্কালে টহলরত অবস্থায় বিজিবি সদস্য দেখে চোরাকারবারীরা গ্রেফতারের ভয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়।

জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram