

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুজন বিশ্বাস যোগদান করেছেন। তিনি পুলিশ বাহিনীতে ২০১১ সালে যোগদান করেন। সুজন বিশ্বাস সাবেক ওসি আবদুল্লাহ আল মামুন এর স্থলাভিষিক্ত হয়ে সোমবার (৮ ডিসেম্বর) রাতে থানায় যোগদান করে দায়িত্ব বুঝে নেন।
নবাগত ওসি সুজন বিশ্বাস মঠবাড়িয়া থানায় পৌছলে থানায় কর্মরত ইন্সপেক্টর (তদন্ত) শেখ হেলাল উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম, মোঃ কুদ্দুস, শাহ আলম, আলী আকবার, রিয়াজুল ইসলাম,ওমর সানী, আলমগীর হোসেন এবং উপ-সহকারী পরিদর্শক (এএসআই) প্রকাশ দে, বেল্লাল হোসেন, ফিরোজ আলম, সোহাগ রানা, গোলাম কিবরিয়াসহ পুলিশ সদস্যরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এর আগে ওসি সুজন বিশ্বাস ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মেট্রোপলিটনের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন।
নবাগত ওসি সুজন বিশ্বাস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে কারনে আমার ওপর সরকারের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। এ ছাড়াও জনসাধারণকে নিয়ে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

