ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

ভারতে আটক ৬ বাংলাদেশি জেলে ১৩ মাস পর কারামুক্ত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার বাসিন্দা ৬ জন জেলে অবশেষে দেশে ফিরেছেন। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ১৩ মাস ভারতে কারাভোগ করে তারা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। এ সময় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি, ভারতীয় পুলিশ ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিলেন।

কারামুক্ত হওয়া জেলেরা হলেন, চিলমারী উপজেলা হরিণের বন্দ এলাকার মো.রাসেল মিয়া (৩৫), ব্যাপারী পাড়া এলাকার বিপ্লব মিয়া( ৪৫), মো.মীর জাহান আলী (৪৫), বকুল মিয়া (৩২), মো.আমের আলী (৩৫) ও রৌমারী উপজেলার বকবান্দা এলাকার মো.চাঁন মিয়া (৬০)।

২০২৪ সালের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে ভুলবশত ভারতের জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় বিএসএফ তাদের আটক করে এবং আদালতের নির্দেশনায় মেঘালয় আমপাতি জেলার মাহিন্দগঞ্জের ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়। এরপর শুরু হয় দীর্ঘ ১৩ মাসের অনিশ্চয়তা, কষ্ট ও অপেক্ষার সময়।

আটকের প্রথম মাসগুলো পরিবারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। কারও স্বামী, কারও বাবা আবার কারও একমাত্র উপার্জনক্ষম সন্তান নিখোঁজ হয়ে যায়। প্রায় ৭ মাস পর হঠাৎ আশা দেখা দেয়, যখন মেঘালয়ের এক অচেনা বাসিন্দার মাধ্যমে পরিবার জানতে পারে জেলেরা জীবিত এবং কারাগারে দিন গুনছেন।

দেশে ফেরার সময় সীমান্তে স্বজনদের কাঁন্না ও আনন্দের মিশ্র আবেগ চোখে পড়ে। বকুল মিয়ার স্ত্রী আজেদা বেগম বলেন, ‘প্রায় এক বছর ধরে আমরা পথের ধারে বসে বসে স্বামী ফিরে আসবে কিনা ভাবতাম। রাতে ঘুম হত না, দিন চলত না। আজ যখন তাকে নিরাপদে দেখি, চোখের জল থামছে না। আল্লাহকে ধন্যবাদ, আমাদের প্রার্থনা সাড়া দিয়েছেন।’

রমনা ব্যাপারী পাড়ার মীর জাহানের স্ত্রী মোছা.ববিতা বেগম বলেন, ‘আমার স্বামীর খোঁজ না পেলে আমরা বাঁচার আশা হারিয়ে ফেলতাম। একেক দিন যেন একেকটি অশান্তির সাগর পেরিয়ে যাচ্ছিলাম। আজ সে ফিরে এসেছে, সব কষ্ট যেন এক মুহূর্তেই দূর হয়ে গেল। স্বজনের কাছে ফিরে আসা এই আনন্দ কখনো ভুলব না।’

সীমান্তে তাদের গ্রহণে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন কর্মী মাজু ইব্রাহিম, শাহ্ আলম, হুমায়ুন কবির ও রেজাউল করিম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram