

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে কচুয়া উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে জেলার কচুয়া ডিগ্রী কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপি নেতা হাদিয়ুজ্জামান হিরু, জেলা মহিলা দলের আহবায়ক সাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা আলতাফ হোসেন, কচুয়া উপজেলা আমির মওলানা রফিকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি সরদার ইমরান হোসেন।
