ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

বাবুগঞ্জে নতুন ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এ প্রতিনিধি দল সাক্ষাৎকালে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, মাধবপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের মোঃ রাসেল তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, চাঁদপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ মিলন শিকদার, দেহেরগতি ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন আকন, কেদারপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান খান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুস ছালাম হাওলাদার প্রমুখ।

নতুন ইউএনও আসমা উল হুসনা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বাবুগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram