ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩২
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৫

পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ইউএসডিওএস ফাইট স্লেভারী এন্ড ট্রাফিংকিং- ইন পারসনস্ (এফএসটিআইপি) প্রোগ্রাম এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডল।

এসময় আরো উপস্থিত ছিলেন জিইউকে'র কাউন্সিলর মিতা আলম, স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

বক্তারা এসময় বলেন, বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও জীবনের জন্য হুমকি স্বরূপ, নিরক্ষরতা এবং দারিদ্র্য বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা জীবনের ইতি ঘটায়। সাধারণত অনুন্নত দেশসমূহে পারিবারিক সহিংসতা অল্প বয়সে কম শিক্ষিত বিবাহিত মেয়েদের পারিবারিক সহিংসতার হার বেশি। বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান, বিশেষ করে বিবাহ রেজিষ্ট্রার কাজীদের গুরুপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় বক্তারা মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জোর তাগিদ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিইউকে'র প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram