ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৫

পুঠিয়ায় আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের সরকারি গোডাউনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস জানান, এবছর পুঠিয়া উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫ টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৬ টন। উপজেলার ৪টি লাইসেন্সপ্রাপ্ত মিল থেকে এসব চাল সংগ্রহ করা হবে। তবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

পুঠিয়া এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষকরা চিটামুক্ত ও শুকনো ধান সরাসরি ১,৩৬০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম বিশ্বাস, এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. সোলায়মান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram