ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৫

ধোবাউড়ায় ক্রীড়া সামগ্রী ও শীতবস্ত্র বিতরণে জেলা প্রশাসকের মানবিক আহ্বান

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ক্রীড়া সামগ্রী, শীতবস্ত্র ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুর রহমান বলেন, “সরকার সবসময় দরিদ্র, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে মানবিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি মানুষের উন্নয়ন ও সেবাপ্রাপ্তির সমান অধিকার রয়েছে।”তিনি আরও জানান, শীতের কষ্ট লাঘব এবং শিক্ষার্থীদের মানসিক–শারীরিক বিকাশে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ঢেউটিন প্রদান, নারীদের প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন বিতরণ এবং আদিবাসী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উদ্বোধনী অংশে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জ্বল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram