ঢাকা
logo
প্রকাশিত : December 8, 2025

অষ্টগ্রামে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোহেব খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন আশরাফী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম শাহীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জার্নাল অব কান্ট্রি বিডি.কম’র সম্পাদক নজরুল ইসলাম সাগর, জামায়াতে ইসলাম অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, হেফাজতে ইসলামের সভাপতি কেফায়েত উল্লাহ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক তাফসীর খান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সম্ভাবনাময় পর্যটন শিল্প নিয়ে বিভিন্ন সমস্যা ও এর সমাধানে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা তার বক্তব্যে সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও চেক বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপণ করেন। এ সময় উপজেলার সকল দফতরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুধীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram