ঢাকা
logo
প্রকাশিত : December 8, 2025

নদী ভাঙনে সুনামগঞ্জের পূর্ব ইব্রাহীমপুর গ্রাম দুই ভাগ, দুর্ভোগে বাসিন্দারা

একে মিলন, সুনামগঞ্জ: ভয়াবহ নদী ভাঙনের কারণে সুনামগঞ্জ শহরতলীর পূর্ব ইব্রাহীমপুর গ্রামের যাতায়াত সড়ক ভেঙে যাওয়ায় গ্রামটি বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ২০০৭ সাল থেকে এই ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি। ভাঙনের ফলে সড়ক, পারিবারিক কবরস্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। গ্রামের পূর্ব পাড়ার মানুষ এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। শিক্ষার্থী, চাকরিজীবী ও কর্মজীবীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় অথবা ধসে যাওয়া বিপজ্জনক পথ দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বয়স্ক মুসল্লিদের মসজিদে যাতায়াতেও চরম ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জগলুল আহমদ, রাসেল মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল করিম বাবুলসহ অন্যান্যরা জানান, ১৮ বছরে প্রায় ৮০০ মিটার সড়ক নদীতে বিলীন হয়েছে। তারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবহেলার কারণে স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন, দ্রুত স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা না নিলে পুরো গ্রামটিই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সদয় দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, পূর্ব ইব্রাহীমপুরে ভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে এবং পানি কমলে আরও বস্তা ফেলা হবে। যাতায়াত সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত বস্তা ফেলার ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram