ঢাকা
logo
প্রকাশিত : December 8, 2025

আমাদের চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে: জেলা প্রশাসক চট্টগ্রাম

খালেদ রায়হান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই দেশ আমাদের, এই দেশের চ্যালেঞ্জ অন্য দেশ থেকে কেউ এসে মোকাবেলা করেবেনা, আমাদের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন সময়, সমাজ ও রাষ্ট্রের দাবি। এ লক্ষ্যে কাজ করতে হবে। প্রযুক্তিকে করায়ত্ত করে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি হুইল চেয়ার, ট্রাইসাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, এতিম শিশুদের পোষাক, কৃষকদের মাঝে সার-বীজ, ক্রীড়া সামগ্রী, যুব প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। বিতরণ শেষে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ঢেউ ছাড়া সমুদ্র ও তাপ ছাড়া সূর্য যেমন, মানবিকতা ছাড়া মানুষও তেমন। আমাদের মানবিক হতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণীসম্পদ কর্মকর্তা ফেরদৌস আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকতার সানজিদা পপি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram