ঢাকা
logo
প্রকাশিত : December 8, 2025

বরগুনার বামনায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান পরিচালিত

মো. মাসুদ পারভেজ, বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় নৌবাহিনীর নেতৃত্বে সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার ডৌয়াতলা বাজারের খিদমাহ হাসপাতালের সামনে ঢাকা-পাথরঘাটা মহাসড়কে এ চেকপোস্ট বসানো হয়। বামনার নৌবাহিনীর লেফটেন্যান্ট নূরী সাইফ, (এক্স), বিএন, (পি নং-৩৮৩৩) এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট ১টি সেকশন ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের ৩ সদস্যর সমন্বয়ে যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনা করা হয়।

চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ও মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশি করা হয়।

এসময় মোটরসাইকেল ৮০টি, বাস ২টি, প্রাইভেট কার ২টি, ট্রাক ১টি ও ৪টি পিকআপকে তল্লাশি করা হয়। তিনটি মামলার বিপরীতে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram