ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১১
logo
প্রকাশিত : ডিসেম্বর ৭, ২০২৫

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আজিজ শেখ (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। গ্রেপ্তারকৃত আ‌জিজ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দমাগুরা গ্রামের মৃত তাছির উদ্দীন শেখের ছেলে।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ধর্ষিতা শিশুর পিতা বলেন, আমার মেয়ে বা‌ড়ির পা‌শে এক‌টি হা‌ফিজিয়া মাদ্রাসায় পড়া‌লেখা ক‌রে, গত বুধবার সকা‌লেও হাফেজিয়া মাদ্রাসায় পড়তে যায়। মাদ্রাসা থেকে বেলা সাড়ে ১১ টার দিকে বা‌ড়ি ফির‌ছিল। প‌থে চায়ের দোকানী আজিজ শেখ তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। ভয়ে বাড়ীতে এসে কাউকে কিছু জানায়নি মে‌য়েটা। পরে ব্যথায় কাতরাতে থাকলে বিষয়টি তার মা‌কে জানায়।

বৃহস্পতিবার তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।

বালিয়াকান্দি থানার এসআই আল আমিন ‌শেখ বলেন, রোববার দুপুরে শিশু‌টির বাবা অভিযোগ ‌দি‌য়ে‌ছে। তারপরই অভিযান চালিয়ে বিকেলে অভিযুক্ত আজিজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌চ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram