ঢাকা
logo
প্রকাশিত : December 7, 2025

তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটে হতদরিদ্র পরিবারকে টিনসেড ঘর উপহার

বাগেরহাট প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাগেরহাটের রামপাল উপজেলার ভাগায় ভিক্ষুক দীপালী রানী শীলের পরিবারকে নতুন একটি টিনসেড ঘর উপহার দেয়া হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাগেরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম রবিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন এই টিনসেড ঘরটি দীপালী রানী শীলের কাছে হস্তান্তর করেন।

নতুন এই টিনসেড ঘরটি পেয়ে খুশিতে আপ্লুত হতদরিদ্র ভিক্ষুক দীপালী রানী শীল জানান, তার দুই বাকপ্রতিবন্ধী মেয়ে সোনালী শীল ও রূপালী শীলকে নিয়ে সে একটি ঝুপড়ি ঘরের বসবাস করতো। বৃষ্টির সময় ঝুপড়ি ঘরের ফুটো চালা দিয়ে পানি পড়তো। ভিক্ষা করে খেয়ে না খেয়ে কোনমতে তারা বেঁচে রয়েছেন। ঝুপড়ি ঘর মেরামতের তার টাকা ছিলনা। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার পরিবারকে নতুন এই টিনসেড ঘর করে দেয়ায় নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ইশ্বরের কাছে প্রার্থনা করেন।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, দুই বাকপ্রতিবন্ধী মেয়ে নিয়ে হতদরিদ্র ভিক্ষুক দীপালী রানী শীল একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন। ফুটো চালা দিয়ে বৃষ্টির সময় ঝুপড়ি ঘরের চালা দিয়ে পানিতে সব একাকার হয়ে যায়। এমন অবস্থায় লক্ষাধিক টাকা ব্যয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্র এই পরিবারটিকে একটি নতুন টিনসেড ঘর তৈরী করে দেয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram