

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ও সৈয়দপুর (নীলফামারী-৪) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জোবায়দুর রহমান হীরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাছারীপাড়া গ্রামের তার পৈত্রিক নিবাসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি তাঁর নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় তিনি কৃষকদের সার্বিক উন্নয়নে কৃষিখাতের আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার।” সন্ত্রাস, দুর্নীতি, চাদাবাজ ও মাদকমুক্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জ গড়া, নারী শিশুর ও সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা এবং সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা।
এক প্রশ্নের জবাবে নিজের পরিবারের জনসেবামূলক কাজের ভূমিকা তুলে ধরে বলেন, তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল, জ্যাঠা অধ্যক্ষ তোজাম্মেল, এবং আরডি নাইন-এর পরিচালক ড. মোজাম্মেল সবসময় জনগণের জন্য কাজ করেছেন। তাদের আদর্শকে ধারণ করেই আমি জনসেবায় কল্যাণমূলক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় তিনি আরও বলেন, “জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।”

