ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ার প্রতিবাদে মশাল মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলার হাতির বাগান মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নারী, পুরুষসহ কামাল জামান মোল্লার সমর্থকদের অংশগ্রহনে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয় এসে শেষ হয়।

এ সময় শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, আমি শুরু থেকে সব সময় মাঠে থেকে দলের জন্য কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছিল। তবে কিছু কুচক্রী মহলের ষরযন্ত্রের কারনে দল আমার মনোনয়ন স্থগিত করেছিল। তবুও আমি দলের নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম। গতকালকে দল থেকে আমাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দিয়েছে যে কিনা কখনো কোন মিছিল মিটিংয়ে অংশ গ্রহন করেনি। তাই দলের হাই কমান্ডের কাছে আমার অনুরোধ এই মনোনয়ন প্রত্যাহার করে আমার মনোনয়ন পুনর্বহাল করা হোক।

মশাল মিছিল শেষে আলোচনা সভায় কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা বলেন, “আজ শিবচরবাসী রাস্তায় নেমেছে। আমাদের সাথে অন্যায় হয়েছে। আমাকে নমিনেশন দিয়েছিল সেই নমিনেশন স্থগিত করে এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছে যে ভোট শুন্য, জনগন শুন্য, তার কোন ভোট নেই। আন্দোলন সগ্রামে তার কোন সম্পৃক্ততা ছিলোনা। কার চক্রাস্তে এই নমিনেশন দিয়েছে?? আজ আমরা মশাল মিছিল করে প্রতিবাদ জানিয়েছি শান্তিপূর্ণভাবে। যেহেতু আমাদের মা ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ তাই। আদারওয়াইজ শিবচরবাসী পুরা ঢাকার শহর, হাইওয়ে বন্ধ করার চেষ্টা করেছিল, আমি বলেছি এটা করার দরকার নেই। আমরা মানুষের ক্ষতি চাইনা, জানমালের ক্ষতি চাই না, আমরা শুধু মশাল মিছিল করে হাইকমান্ডের কাছে জানিয়ে দিলাম। আপনারা যাচাই-বাছাই করে পুনর্বিবেচনা করে আমার নমিনেশন আমাকে ফিরিয়ে দিন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram