ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

খালেদা জিয়া হাসলে দেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে দেশ কাঁদে: আমান উল্লাহ

কেরানীগঞ্জ প্রতিনিধি: খালেদা জিয়া হাসলে দেশ হাসে, খালেদা জিয়া কাঁদলে দেশ কাঁদে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল প্রতীক বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজন করা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অমান উল্লাহ আমান বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে এসেছেন। গণতন্ত্রকে সুসংহত করতে খালেদা জিয়ার ত্যাগ ও অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, বেগম জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া করতে হবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি।

কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জুয়েল।

এ ছাড়া কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram