

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন কালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহীন রেজা চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে হাওরে এমন একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণ করা হবে, যেখানে সবসময় চক্ষু অপারশেন থেকে শুরু করে সকল প্রকার চিকিৎসাসহ চশমা ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া হাওরের মা ও শিশু স্বাস্থ্যসহ সকল চিকিৎসা সেবায় আনা হবে আমূল পরিবর্তন।
তিনি বলেন, নির্বাচিত হলে হাওরের শিক্ষা ব্যবস্থাকে কর্মমূখী শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী করে কৃষি ব্যবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন করা হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলা সদরে হাওর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে এবং ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী এ চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন।
ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী এ প্রতিনিধিকে জানান, দেশের হতদরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে আমরা ২০১০ সালে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা প্রতিষ্ঠা করেছি। শুরু থেকে এ পর্যন্ত বিনামূল্যে চল্লিশ হাজারের বেশি রোগীর ছানি অপারেশন করেছি। দেশের যে কেউ, যে কোন সময় আমাদের সাথে অথবা দৃষ্টি চক্ষু হাসপাতাল মোহাম্মদপুর, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে যোগাযোগ করলে আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে এলাকার সামাজিক সংগঠন গুলিকে এগিয়ে আসারও আহবান জানান দেশের এই প্রখ্যাত চক্ষু চিকিৎসক।
স্বতন্ত্র প্রার্থী, ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী এ প্রতিনিধিকে জানান, দেশের হতদরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে আমরা ২০১০ সালে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা প্রতিষ্ঠা করেছি। শুরু থেকে এ পর্যন্ত বিনামূল্যে চল্লিশ হাজারের বেশি রোগীর ছানি অপারেশন করেছি। দেশের যে কেউ, যে কোন সময় আমাদের সাথে অথবা দৃষ্টি চক্ষু হাসপাতাল মোহাম্মদপুর, আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতাল ও হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে যোগাযোগ করলে আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ছানি জনিত অন্ধত্ব থেকে মুক্তি দিতে এলাকার সামাজিক সংগঠন গুলিকে এগিয়ে আসার আহবান জানান দেশের এই প্রখ্যাত চক্ষু চিকিৎসক।
দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে ৭ জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় ১৩০০ রোগীকে সেবা দিয়েছেন। এর মধ্যে ৮৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা, ৯০০ রোগীকে ফ্রি ঔষধ ও ২০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। সূত্র জানায়, বাছাইকৃত রোগীদের হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

