

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নবীনগর-রাধিকা সড়কের নারুই সিএনজি স্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধ নারী পথচারীর সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখনো মৃতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারের সময় হঠাৎ দ্রুতগতির ট্রাকটি উক্ত বৃদ্ধ নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটক করে রাখে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।
উল্লেখ্য, নবীনগর রাধিকা রোডে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।

