ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

আত্রাইয়ে উদ্বোধনের ৯ মাসেও চালু হয়নি উপজেল মডেল মসজিদ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের ৯ মাসেও চালু হয়নি আত্রাই উপজেল মডেল মসজিদ। লোক দেখানো আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজও মসজিদটি চালু না হওয়ায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠেছে। মসজিদটিতে ইমামা মুয়াজ্জিন পদে নিয়োগের জন্য আদেবনকারীরাও হতাশ হয়ে পড়েছেন।

জানা যায়, উপজেলা পরিষদ থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে আত্রাই হেলিপ্যাড সংলগ্ন সাহেবগঞ্জ কেন্দ্রীয় গোরস্থান ঘেঁসে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন উপজেলা মডেল মসজিদ। এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের পর থেকে ওই এলাকার মুসল্লীদের মাঝে আনন্দের ঢেউ বইতে শুরু করে। মসজিদটির চতুর্দিকে আধা কিলোমিটারের মধ্যে কোন মসজিদ না থাকায় স্থানীয় মুসল্লীরা আশার আলো দেখতে থাকেন।

এদিকে মসজিদটি সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে বুঝিয়ে নেয়ার আগেই গত ফেব্রয়ারী মাসের ২৩ তারিখে মসজিদটি উদ্বোধন করা হয়। ওই দিন আনুষ্ঠানিক ভাবে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মডেল মসজিদ উদ্ভোধন করেন। এদিকে মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগের জন্যও তৎকালী উপজেলা নির্বাহী অফিসার তরিঘরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

ফলে অনেকেই আগ্রহী থাকা সত্ত্বেও আবেদন করতে পারেননি। যারা আবেদন করেছেন দীর্ঘ ৯ মাসেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। মসজিদের কমিটি নিয়েও স্থানীয় মুসল্লীদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ। মসজিদের জায়গা দানসহ মসজিদ নির্মাণে যাদের অবদান রয়েছে তাদেরকে বাদ দিয়ে যার ন্যূনতম কোন অবদান নেই এমন ব্যক্তিকে পরিচালনা কমিটির সদস্য করায় এ ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

সাহেবগঞ্জ গ্রামের আব্দুল মজিদ বলেন, মসজিদ নির্মাণের শুরু থেকেই যাদের অবদান রয়েছে তাদেরকে বাদ দিয়ে ইউএনও সাহেবের পছন্দনীয় লোক কমিটিতে অন্তর্ভুক্ত করায় আমরা এর হাল ছেড়ে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলা ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন বলেন, মসজিদটি ঠিকাদারের নিকট থেকে আমাদের কাছে হস্তান্তর না হতেই এর উদ্বোধন করা হয়েছে।

মসজিদের কিছু কাজ এখন পর্যন্ত অবশিষ্ট থাকায় হস্তাতন্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ইমাম পদে আবেদনকারি মাওলানা আবরারুল হক বলেন, দীর্ঘদিন পূর্বে আবেদন করেও এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি।

দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, এ বিষয়ে আমার সঠিক কোন তথ্য জানা নেই। ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে নিয়োজিতদের কাছ থেকে জেনে বলা যাবে মসজিদটি চালু করতে কেন বিলম্ব হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram