ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

দুই স্থানে মোটরসাইকেল আরোহী বড়াইগ্রামের ২ যুবকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের দুই যুবক পৃথক দুই স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে গোপালপুর আকবরমোড় এলাকায় জসিমউদ্দিন সরকার (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত জসিমউদ্দিন উপজেলার চান্দাই দাসগ্রামের খালেক সরকারের ছেলে। সে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল ঈশ্বরদী রুপপুর পারমানবিক কেন্দ্রে যাচ্ছিলো। আকবর মোড় এলাকায় পৌঁছালে সড়কের ওপর থাকা বালুতে পিছলে সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় সুমন হোসেন (৩৫) নামের এক যুবক। সে উপজেলার বনপাড়া পৌরশহরের উত্তর হারোয়া মহল্লার রাজ্জাক হোসেনের ছেলে। সে নাটোর শহরের নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথে হরিশপুর এলাকায় মাছের ট্রাক থেকে ছিটকে পড়া পানিতে পিছলে অপর একটি ট্রাকের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন ও বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram