ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১১
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম (৪৫) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের ৪নং সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম সাভার গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসাইন বলেন, দুপুরের দিকে বিদ্যালয়ের ভবনের ছাদে নির্মাণকাজ করছিলেন নুর ইসলাম। কাজের সময় অসাবধানতাবশত পাশে টানানো মেইন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram