ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

যশোরে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

যশোর প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণ রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাভারণ রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রেলওয়ে পুলিশের যশোর ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছি, আমরা খোঁজ খবর নিচ্ছি। কীভাবে তিনি ট্রেনের নিচে পড়লেন এ বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটতে পারে। লাশ যশোর রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram