ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবক হচ্ছে, রাজশাহী জেলার তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে আসাদুজ্জামান রুবেল (২৫)।

নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় নাচোল উপজেলার নেজামপুর-হাটবাকইল সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে রুবেল গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত ব্যক্তিকে নাচোল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার সময়ই ভ্যানচালক ভ্যানটি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram