ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৫

বিজিবি’র মানবিকতায় ভারতীয় নাগরিকের মরদেহ দেখার সুযোগ পেলেন বাংলাদেশি স্বজনরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ভারতীয় নাগরিক এক বৃদ্ধ নারীর মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন তাঁর বাংলাদেশি স্বজনরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্যলাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ওই ভারতীয় নাগরিকের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ওই নারীর নাম ফনি বেগম (৭৫)। তিনি ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দীনের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

ফনি বেগমের মরদেহ শেষবারের মতো দেখার জন্য বিজিবির কাছে আবেদন জানিয়েছিলেন তার ভাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের জমিনপুরের মৃত ফলিমুদ্দীনের ছেলে আতাউর রহমান। এরই পরিপ্রেক্ষিতে বিজিবি যোগাযোগ করে বিএসএফের সঙ্গে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে আন্তর্জাতিক সীমারেখায় মরদেহ দেখার সুযোগ করে দেয়া হয়। এ সময় ফনি বেগমের বাংলাদেশি স্বজনরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

৫৯ বিজিবি’র অধিনায়ক আরো গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে বিজিবি অত্যন্ত মানবিক ভূমিকা পালন করতে চায়। মরদেহ স্বজনদের দেখানোসহ এ ধরণের কার্যক্রমকে মৌলিক কর্তব্য মনে করি আমরা। ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram