

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান এর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান। সভায় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসনের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম শান্তি শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমাজ ও জনসেবাসহ বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের মতামত, পরামর্শ ও করণীয় নিয়ে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় আগত সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
