ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৫

পঞ্চগড়ে করতোয়া সেতুর উপর ট্রাকচাপায় একজন নিহত, ট্রাক ও হেলপার আটক

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের করতোয়া সেতুতে অফিস যাওয়ার পথে ট্রাকচাপায় আটোয়ারি উপজেলা অফিসের প্রসেস সার্ভার আনারুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। তাঁর বাড়ি পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামে, তিনি বাহার উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনারুল আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রসেস সার্ভার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আনারুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে রওনা হন। করতোয়া সেতুর পথে ইজিবাইককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের পেছনের চাকার সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানায় নিয়ে যান।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক কাইয়ুম আলী জানান, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে এবং ট্রাকের হেলপার মজিবর শেখকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram