ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৫

ধামইরহাটে আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চলতি অর্থবছরে সরকারিভাবে আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।

জানা গেছে, চলতি মৌসুমে ৩৪ টাকা কেজি দরে ২১৮ মেট্রিকটন ধান ও ৫০ টাকা কেজি দরে ২৬৫ মেট্রিকটন চাউল ক্রয় করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল ক্রয় কার্যক্রম চলমান থাকবে। এতে একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান সরকারি ভাবে বিক্রয় করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, খাদ্য পরিদর্শক মোস্তাফিজুর রহমান, উপসহকারী খাদ্য পরিদর্শক নুর ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, ধান-চাল সমিতির সভাপতি ফজলুর রহমান, মিলার আবদুর হান্নান, সালমান সাদিক প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram