ঢাকা
logo
প্রকাশিত : December 3, 2025

আশাশুনিতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

"প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করি" -প্রতিপাদ্য বিষয় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু।

আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্পের কর্মকর্তা সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়সাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। এছাড়া আইডিয়াল এর প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান, বারসিক জেলা সমন্বয়কারী মোঃ মাসুম বিল্লাহ, উন্নয়ন প্রচেষ্টা প্রকল্প সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দীপন মুখার্জিসহ ব্রেকিং দ্য সাইলেন্স, ফ্রেন্ডশীপ, উন্নয়ন, ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ন্যাজারীন মিশন, এজ, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, ঠাকুরাবাদ আদর্শ যুব সংঘ, সোনার বাংলা ফাউন্ডেশন, কচুয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ও তার পরিবারের উন্নয়নের লক্ষ্যে আইডিয়াল ম্যাপইনসিবিআর প্রকল্প ১৫ পরিবারে ১০,০০০ টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছবি আঁকা প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ পাসিং খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সবশেষে পুরষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram