ঢাকা
logo
প্রকাশিত : December 3, 2025

কাজিপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল আ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল নয়টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক শিক্ষাবিদ মোখলেছুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল।

অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন। তারা নিজেদের বাচ্চাদের শিক্ষার বিষয়ে উপস্থিত শিক্ষকদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন। তারা ছেলে-মেয়েদের শিক্ষাক্ষেত্রে বিদ্যামান নানা সমস্যা তুলে ধরেন এবং কিছু সুপারিশমালা পেশ করে বক্তব্য রাখেন সেনিয়া আক্তার, মুনজুয়ারা খাতুন ও লাইলি খাতুন।

ইংরেজি শিক্ষক নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পারুল খাতুন, সহকারী শিক্ষক জয়নুল আবেদীন, জাহাঙ্গীর আলম, আব্দুল আজীজ প্রমুখ। এসময় কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ পরিচালনা কমিটির সদস্য ও কর্তব্যরত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram