

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক মেয়ে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করেছে এক লম্পট। এ ঘটনায় গতকাল দিবাগত রাতে ভুক্তভোগীর বাবা মো. শাহাবুদ্দিন বিপ্লব অভিযুক্ত মো. আলির (৪০) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।
গত ২৬ নভেম্বর সারুলিয়া নদীরপাড় বাইতুল মেরাজ মসজিদ সংলগ্ন একটি ইঞ্জিন রিপেয়ারিংয়ের দোকানে এ ঘটনা ঘটে। লম্পট আলী ওই এলাকার রাজুর বাড়ির ভাড়াটিয়া।
জানা যায়, পূর্ব পরিচিত হিসেবে গত ২৬ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার সময় আলী ওই মেয়েটিকে তার দোকানে ডেকে নেয়। পরে চিপস ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থান ও গোপনাঙ্গে হাত দেওয়ার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে। এই বিষয়ে ভয়ভীতি দেখানোর কারণে শিশুটি তাৎক্ষণিকভাবে কাউকে জানায়নি।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

