ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩, ২০২৫

দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: "প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" এই শ্লোগানে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য ইমরান বাশার, এনজিও প্রতিনিধি নজিফা খাতুন, প্রতিবন্ধী আরিফা আক্তার আখি, অভিভাবক মেহজাবিন সুলতানা, অভিভাবক রিতা পারভিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram