ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩, ২০২৫

খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি, অথচ একসময় তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল: সরওয়ার আলমগীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর'র সমর্থনে ফটিকছড়ির সুন্দরপুরে বিশাল জনসভা মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদে এশা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে মুনাজাত করেন প্রার্থী সরওয়ার আলমগীর। মুনাজাতে তিনি বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। এই দেশেই আমার একমাত্র ঠিকানা। খালেদা জিয়া দেশ ছেড়ে বিদেশে যাননি, অথচ একসময় তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, বিদেশে তার কোন প্রভু নেই, এ দেশের মাটি ও মানুষ তার আপনজন। সামান্য সমঝোতা করলে আরাম-আয়েশে থাকতে পারতেন, কারাবরণ করতে হত না।’তিনি সকলের নিকট তার জন্য দোয়া চেয়ে তারেক রহমানের জন্য দোয়া চান এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আতিক চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, নাজিরহাট পৌরসভা বিএনপি সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, এম শফিউল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, খালেদ বাবুল, আলা উদ্দীন, নেজাম উদ্দিন, মো. হোসেন, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, আজম খান, বেলাল মেম্বার, মাস্টার, নুরুল আলম, হাসানুল কবির, আহমদ রশিদ, সাইফুল হায়দার রাসেল, মো. ইব্রাহীম, বেলাল বিন নুর, মোজাহারুল ইকবাল লাভলু, ইসমাইল হোসেন মেম্বার, নুরুল ইসলাম, মুজিব মেম্বার, আবু তাহের মেম্বার, এনায়েত পিন্টু, মো. জাফরসহহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram