ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ২, ২০২৫

ঠাকুরগাঁওয়ে কৃষি কর্মকর্তার সামনেই মারপিটের শিকার উপ-সহকারী কর্মকর্তা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এসময় ডিলারদের কাছে পর্যাপ্ত সার না থাকায় কৃষকরা সার সংকটে পড়েন। এর জের ধরে মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণের সময় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারধরের শিকার হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় তিনটি ভ্যানে করে ৫ জন কৃষক একটি একজনের নামেই ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সার না পাওয়া অনেকে ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন।

পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে এসে উপস্থিতদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে সেখানে আসার অনুরোধ জানান। কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম আকতার হোসেনকে সঙ্গে নিয়ে বিতরণস্থলে এলে উত্তেজিত জনতা আকতার হোসেনকে বেধড়ক মারধর করে। পরে তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী কিংবা প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম বলেন, রোগীর অবস্থা ভালো নয়। মাথায় আঘাত পেয়েছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, কৃষি অফিস লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram