ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

সাতকানিয়ায় ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ইউএনও

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে প্রায় ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে নবনির্মিত ও চলমান প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি পর্যালোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “সঠিক পরিকল্পনা ও মান বজায় রেখে এসব প্রকল্প সম্পন্ন হলে স্থানীয়দের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণ হবে।”

স্থানীয়রা জানান, একসঙ্গে বিপুলসংখ্যক প্রকল্প উদ্বোধনের মাধ্যমে এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram