ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

অষ্টগ্রামে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে কর্মবিরতি দিয়ে অবস্থান নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা।

আন্দোলনকারীরা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়ে এ অবস্থান নেন। এসময় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুজিত দত্ত, প.প. পরিদর্শক কামরুজ্জামান, পরিবার কল্যাণ পরিদর্শিকা মাহমুদা, পরিবার কল্যাণ সহকারী মাহমুদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। তাই দ্রুত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়ন করার দাবী জানান তারা। সূত্র জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram