ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ২, ২০২৫

সুনামগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

একে মিলন, সুনামগঞ্জ: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এতিমখানায় খাবারও বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ​

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ জামেয়া মাদানিয়া প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছীর। বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এছাড়াও, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ​

এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তাঁর বক্তব্যে বেগম জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram