

মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে খাদ্য গুদামের আয়োজনে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশীদ, খাদ্য পরিদর্শক (ওসিএলএসডি) নবাব, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, সহকারী উপ-খাদ্য পরিদর্শক শামিম আহসান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, খাদ্য গুদামের মাধ্যমে কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি মূল্যে ৩৪ টাকা কেজি দরে ২০৮ মেট্রিক টন ধান ও চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে ৮৬১ মেট্রিক টন চাল ক্রয় করে সংগ্রহ করা হবে।

