ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২, ২০২৫

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের হাতে হস্তান্তর

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

সকাল থেকে জমিতে কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ করে তাদের চোখে পড়ে বিশাল দেহের অজগর সাপটি। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ।

পরে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, “অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram