ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সাথে ইউএনও’র মতবিনিময়

কেরানীগঞ্জ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুক। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও মো: উমর ফারুক বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের অবদান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির মূল ভিত্তি। শহীদ পরিবারের সদস্যদের সম্মান প্রদর্শন এবং তাঁদের কল্যাণে কাজ করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।” তিনি আরও জানান, উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করে যাবে।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির কাছে অনন্য দৃষ্টান্ত। যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মান ও অধিকার সুরক্ষা করা জাতীয় দায়িত্ব। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram