ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

নৌকা পারাপার করে চলে গেেছে ৪৫ বছর; নেই তেমন আয়, তবুও ধরে রেখেছে ঐতিহ্য

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় শীতলক্ষ্যা নদীতে ডেমরা-তারব ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহের জন্য কেটে গেছে ৪৫টি বছর। তেমন আয় নেই তবুও ধরে রেখেছে ২শ বছরের ঐতিহ্য, এমনটি বললেন ডেমরা ঘাটের মাঝি আব্দুল জব্বার (৭০)। শুধু তিনি নন এমন কয়েকজন মাঝি আক্ষেপ করে বলেন, রোদ-বৃষ্টি-ঝড়, আবহাওয়া যেমনই থাকুক খেয়া পারাপার করতেই হয় আমাদের। জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হচ্ছে এটা।

দেশের সরকার পরিবর্তন হলেও আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। বর্তমানে নদ-নদীর দূষণে স্বাস্থ্যঝুঁকি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা সমস্যায় জর্জরিত মাঝিদের সরল জীবনকে আরও কঠিন করে তুলেছে।

সরেজমিনে দেখা যায়, ডেমরার শীতলক্ষ্যা নদী ঘাটে তেমন কোন যাত্রী নেই। অলস সময় পার করছেন মাঝিরা। তারপরও বংশ পরম্পরায় ২শ বছরের ঐহিত্য ধরে রেখেছেন ওইসব মাঝি। বিশেষজ্ঞরা মাঝিদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। যাতে তারা দুইবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন। ঐহিত্য ধরে রাখতে আজও সকাল থেকে রাত পর্যন্ত চলে মাঝিদের খেয়ায় পারাপার। আর এই পেশার সঙ্গে ঢাকার মানুষের জীবন-সংস্কৃতি ও ঐতিহ্যের একটি বড় অংশ জড়িয়ে আছে। এমনকি নদীর দূষণ বাড়ার পরেও আজও মাঝিরা এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে যাচ্ছেন।

এ বিষয়ে বাবুল মাঝি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতির বাজারে এখনো পাঁচ টাকায় নৌকা পারাপার করতে হয়। ফলে কোনো কোনো দিন ২০-৫০ টাকাও রোজগার হয়। তবে শুক্রবারে ভ্রমণের জন্য লোকজন এলে তখন কিছু টাকা পাওয়া যায়। এক্ষেত্রে ৫ থেকে ৬শ টাকার বেশি রোজগার হয় না, তবে ঘণ্টায় ২০০ টাকা নেওয়া গেলে যদি বেশি সময় ভ্রমণ করে তাহলে ৮০০ টাকাও রোজগার হয়। তবে শীতলক্ষা নদীর পানি শুষ্ক মৌসুমে কালো ও দুর্গন্ধযুক্ত থাকে বলে বিকাল থেকেই মশার কামড়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠে।

জানা যায়, একটি সাধারণ নৌকা তৈরি করে নদীতে নামাতে কমপক্ষে ৪০-৫০ হাজার টাকা খরচ হয়। আগে প্রতিমাসে নৌকা চালিয়ে ৩০-৪০ হাজার টাকা রোজগার হতো। বর্তমানে সে রোজগার ৮-১০ হাজার টাকায় নেমে এসেছে।

ডেমরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব মনি বলেন, একটা সময় ছিল এ ঘাট দিয়ে প্রতিদিন লাখো মানুষ চলাচল করতেন। ডেমরা-তারব সংযোগ ব্রীজ হওয়ার পর থেকে মূলত ডেমরা নৌকা ঘাটে তেমন যাত্রি পারপার হয় না। বর্তমানে ঘাটের মাঝিরা মানবেতর জীবনযাপন করলেও কোনো সরকারের আমলে তাদের জন্য কোনো ধরনের সহযোগিতা আসেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram