ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

ঘোড়াঘাটে ইউএনও রফিকুলের বিদায়, যোগদান করলেন নতুন ইউএনও রুবানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ঘোড়াঘাটে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন রুবানা তানজিন। তিনি এর আগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ২০২৩ সালের ৫ নভেম্বর ঘোড়াঘাটে যোগদানের পর থেকেই ইউএনও রফিকুল ইসলাম শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, সেবা নিশ্চিতকরণ ও জনবান্ধব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে এলাকাবাসীর কাছে একজন শিক্ষানুরাগী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। তার সময়কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করার কারণে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়ান তিনি।

তার বিদায়কে ঘিরে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে মনে করছেন, তার কর্মমুখর সময় ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রেখে যাবে।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, রফিকুল ইসলামের দূরদর্শিতা, সততা ও মানবিকতার কারণে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যে গতি ও স্বচ্ছতা এসেছে তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে নতুন ইউএনও রুবানা তানজিনের যোগদানে এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ মনে করছেন, তার দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ ঘোড়াঘাটের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নেবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দেশের ১৬৬ জন কর্মকর্তার সঙ্গে রফিকুল ইসলামকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। তিনি এবার রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram