ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ২, ২০২৫

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মো. মনিরুল (৩৬) ও হাকিম (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, টুঙ্গিপড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে ও একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৬’শ ২০ টাকা, সাংবাদিক লেখা দুটি আইডি কার্ড জব্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (২ ডিসেম্বর) বেলা ১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ পুলিশ জানায়, স্থানীয় দোকানদারদের অভিযোগ ছিল বেশ কিছুদিন ধরে দু’জন ব্যক্তি বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্টে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে চাঁদা আদায় করছিল।

এমন অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পের পক্ষ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের ওই দুই ভুয়া সাংবাদিকেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গোপালগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম বলেন, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram