ঢাকা
logo
প্রকাশিত : December 1, 2025

নড়াইলে খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে এবং বিকালে জেলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মী যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি’র বার বার নির্বাচিত সভাপতি ও নড়াইল-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আশজাদুর রহমান (মিঠু বিশ্বাস), সদর পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক ফশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, ছাত্রদল নেতা মুন্সী রিফাতুল জান্নাত প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram